৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:২০ পিএম BDST banglanew24
22 May 2013   01:20:10 PM   Wednesday BdST
E-mail this

সালাহউদ্দিনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সালাহউদ্দিনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ

ঢাকা: শেরেবাংলানগর থানার একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে ৫ দিন রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

শুনানি শেষে তাকে ফের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানা পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম পাঁচদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

বুধবার সালাউদ্দিনের উপস্থিতিতে রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল হক রিমান্ড আবেদন নাকচ করে দেন।

উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর রাজধানীর পূর্ব রাজাবাজার পান্থপথে হরতালের সমর্থনে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ মামলায় তাকে এ রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

গত ৮ এপ্রিল রাতে রাজধানীর গুলশান থেকে গোয়েন্দা পুলিশ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মে ২২, ২০১৩
এমআই/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান