১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৩:০৫ এএম BDST banglanew24
26 May 2013   02:41:12 AM   Sunday BdST
E-mail this

বগুড়া লেখক চক্রের নজরুল জন্মজয়ন্তী পালন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ সাহিত্য আসর আয়োজন করে বগুড়া লেখক চক্র।

শনিবার বিকেল ৫টায় সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে বগুড়া পৌর এডওয়ার্ড পার্কে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আসরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোটকাগজ ‘পুনশ্চ’ সম্পাদক কবি রবু শেঠ ও কবি শিবলী মোকতাদির। নিবেদিত কবিতা পাঠ করেন রবু শেঠ, কুয়াশা ও আমিনুল ইসলাম রঞ্জু।

জাতীয় কবির জীবন-কর্ম নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম, গণ সংযোগ সম্পাদক রঞ্জু ইসলাম, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রঞ্জু, নির্বাহী সদস্য নিখিল নওশাদ ও বিজয় এক্কা, সদস্য মোবারক হোসেন, মন্জুরুল ইমরান, কামরুন নাহার কুহেলী, আফসান জাকিয়া, সামিমা খানম সূচনা, সতেজ মাসুদ ও কুয়াশা।

বক্তারা বলেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তিনি শুধু বিদ্রোহী কবি ছিলেন না, ছিলেন সাম্যের কবি, প্রেমের কবি। সারা জীবন অর্থকষ্টে থাকা এই কবি সচল অবস্থায় একটু সময়ের জন্যও লেখা থামাননি শুধু তাই নয়, কবিতা, গান, গজল, শ্যামা সঙ্গীতসহ বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে কবির হাত পড়েনি বা তার বিচরণ ছিল না। তাই অনিবার্য ও সংগত কারণেই জাতীয় কবিকে বেশি বেশি করে স্মরণ করা উচিত আমাদের।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, মে ২৫, ২০১৩
সম্পাদনা: তানিম কবির, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান