৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৭:৫৪ এএম BDST banglanew24
09 Jul 2012   07:35:18 PM   Monday BdST
E-mail this

মিরসরাই ট্র্যাজেডি: আবুতোরাব স্কুলে স্মৃতিস্তম্ভ ‘আবেগ’


মিরসরাই প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মিরসরাই ট্র্যাজেডি: আবুতোরাব স্কুলে স্মৃতিস্তম্ভ ‘আবেগ’

মিরসরাই(চট্টগ্রাম): মিরসরাই ট্র্যাজেডিতে নিহত ৪৪ শিক্ষার্থী স্মরণে আবুতোরাব উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ এর উদ্বোধন করা হয়েছে ।

সোমবার বিকেল ৫টায় আবুতোরাব উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক আআম শাহজাহান, উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফ হোসেন, থানা আওয়ামী লীগ নেতা নুরুল হুদা, ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী, সরোয়ার সেলিমসহ হতাহত পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা।

স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে মিরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের আয়োজনে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ২০১১ সালের ১১ জুলাই খেলা দেখে বাড়ি ফেরার পথে আবুতোরাব বড়তাকিয়া এলাকায় পিকআপ খাদে পড়ে ৪৪ জন শিক্ষার্থীসহ ৪৫ জন নিহত হয়। আহত হয় আরও অর্ধশত শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী ও রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান