৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ২:৩৮ এএম BDST banglanew24
31 May 2012   10:17:57 PM   Thursday BdST
E-mail this

ধুমপানের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এম শওকত আলী  বলেছেন, ‘ধুমপানের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তামাকের বিরুদ্ধে এ সামাজিক আন্দোলনকে আরো জোরদার করতে সবাইকে এক কাতারে আসতে হবে।’

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আমার ধ‍ূমপার নিবারণ করি (আধূনিক) আয়োজিত বিশ্ব তামাকমুক্ত দিবস আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শওকত আলী বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার একটি আইন তখনই করতে পারি, যখন জাতীয় সংসদের অধিকাংশ সংসদ সদস্য আইনের পক্ষে ভোট দেয়। তাই তামাক বিরোধী আইনকে আরো জোরদার করতে আপনারা সংসদ সদস্যদেরকে সম্পূক্ত করুন এবং এমন জোরালো আন্দোলন করুন যাতে আমরা আইন করতে বাধ্য হই।

প্রকাশ্যে ধূমপান করলে ৫০ টাকা জরিমানা করার যে আইন আছে, তা অত্যন্ত নগণ্য উল্লেখ করে তিনি বলেন, ‘প্রকাশ্যে ধূমপান করার জরিমানা আরো বাড়ানো উচিত।’

তিনি বলেন, ‘জনসম্পূক্ত এসব বিষয় নিয়ে আপনারা আন্দোলন জোরদার করুন, আমি আপনাদের পাশে আছি।’
আধূনিকের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জাতীয় অধ্যাপক নুরুর ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নিউনেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, কবি আব্দুল খালেক, ন্যাশানাল প্রফেশনাল অফিসান, বিশ্ব স্থাস্থ্য সংস্থা, ঢাকার প্রতিনিধি ডা. এম মোস্তফা জামান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, মে ৩১, ২০১২

এনএম/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান