ঢাকা: পবিত্র শবে বরাত উপলক্ষে বৃহস্পতিবার বাদ আসর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির জাতীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
এছাড়া একই দিন বাদ মাগরিব শবে বরাত উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
এমএম/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর