৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৪:৩৭ এএম BDST banglanew24
11 Dec 2012   01:03:36 PM   Tuesday BdST
E-mail this

দুই মামলায়ই ইমনের জামিন


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দুই মামলায়ই ইমনের জামিন

ঢাকা: নারী নির্যাতন ও মাদকের দু’টি মামলায় জনপ্রিয় সুরকার শওকত আলী ইমনকে জামিন দিয়েছেন ঢাকার দু’টি ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার নারী নির্যাতন মামলার জামিন আবেদনের ওপর শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম ১০ হাজার টাকা মুচলেকায় বাদীর জিম্মায় এ জামিন মঞ্জুর করেন। মাদক মামলায় জামিন দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

জামিনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ইমনের আইনজীবী মাহবুব হোসেন জয়।

গত শনিবার মাদকের মামলায় ১ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছিল ইমনকে।

জামিন শুনানির সময় ইমনের নববিবাহিতা স্ত্রী জিনাত কবির আদালতে উপস্থিত ছিলেন। আসামিপক্ষে মামলার শুনানি করেন অ্যাডভোকেট গাজী শাহ আলম।

জিনাত আদালতে হলফনামা দিয়ে বলেন, “শরীয়ত মতে আমাদের আগেই বিয়ে হয়েছে। ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। ভুল বোঝাবুঝির ফলে মামলা হয়েছে। এজাহারে না বুঝে স্বাক্ষর করেছি। আসামি জামিন পেলে আমার কোনো আপত্তি নেই।”

উল্লেখ্য, ইমনের মেয়েবন্ধু জিনাত কবিরের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৬ ডিসেম্বর ইমনকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৯টি ইয়াবা, ৩ বোতল বিদেশি মদ ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। পরে থানাতেই (মতান্তরে আদালত সংলগ্ন একটি কাজী অফিসে) বিয়ে সম্পন্ন হয় ইমন ও জিনাতের।
 
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
এমআই/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান