নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জির নাম প্রায় নিশ্চিত হয়ে গেলেও এখনই নির্বাচনী লড়াইয়ের ময়দান ছাড়তে নারাজ সাবেক লোকস্পিকার পি এ সাংমা।
পি এ সাংমা বলেছেন, তিনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ গ্রহণ করবেন। তিনি সাংবাদিকদের জানান, একমাত্র তিনিই নিশ্চিত প্রার্থী, অন্যান্যরা অনিশ্চিত প্রার্থী। এপিজে আবদুল কালাম এখনও অনিশ্চিত।
ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা সাংমা বলেন, `আমি এই দৌঁড়ে অংশ নিচ্ছি। আমি এই দৌঁড়ে থাকব। কারণ আমি এনসিপি-র প্রার্থী হিসেবেই দাঁড়াবো না। আমি দেশের ১০ কোটি আদিবাসীর প্রতিনিধি হয়ে দাঁড়াবো।`
সাংমা আরো বলেন এআইএডিএমকে জয়ললিতাই শুধু তাকে সমর্থন করবে না, বিজেডির নবীন পট্টনায়কও সমর্থন করবে বলে জানিয়েছে।
এছাড়া আরও অনেক দলই তাকে সমর্থন করবেন বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জুন ১৬, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর