১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৭:৩৯ এএম BDST banglanew24
21 Jul 2012   01:33:15 PM   Saturday BdST
E-mail this

ম্যানেজিং কমিটির সভাপতি বলেই কেটে নিলেন স্কুলের গাছ!


বাউফল সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ম্যানেজিং কমিটির সভাপতি বলেই কেটে নিলেন স্কুলের গাছ!
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাউফল (পটুয়াখালী): ম্যানেজিং কমিটির সভাপতি নিজেই জোর করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, পটুয়াখালীর বাউফল উপজেলার ১০০নং জৌতা-অলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা থেকে জোর করে প্রায় ২ লাখ টাকা মূল্যের ১০টি গাছ কেটে নিয়েছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মামুন গাজী।
 
শুক্রবার বিকেলে ৮টি রেইনট্রি ও ২টি চাম্বুল গাছ কাটা শুরু করলে খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল রাজ্জাক ঘটনাস্থলে এসে বাধা দেন।

কিন্তু মামুন গাজী বাধা উপেক্ষা করেই গাছগুলো কেটে নেন।

এবিষয়ে বাউফল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বর মজিবুর রহমান বাংলানিউজকে বলেন, ‘জোর করে গাছগুলো কেটে নেওয়া হয়েছে। বার বার নিষেধ করা হলেও মামুন গাজী কথা শোনেননি।‘

এপ্রসঙ্গে অভিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতি মামুন গাজী বাংলানিউজকে জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে তার বাবা জমি লিজ নিয়েছিলেন। তাই, গাছগুলো কেটে নেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক আবদুল রাজ্জাক বাংলানিউজকে জানান, সরকারি বিদ্যালয়ের জমি লিজ দিওয়ার কোনো বিধান নেই। মামুন গাজী ক্ষমতার প্রভাব দেখিয়ে গাছগুলো কেটে নিয়েছেন।

এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানান প্রধান শিক্ষক আবদুল রাজ্জাক।

এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মোহাম্মদ গাজ্জালী বাংলানিউজকে জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাটা গাছগুলো জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
মনজুর মোর্শেদ, সম্পাদনা: রাফিয়া আরজু, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান