১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৯:৩৩ এএম BDST banglanew24
30 Jun 2012   08:31:47 PM   Saturday BdST
E-mail this

বিকেএসপির শ্রেষ্ঠত্বে বয়সভিত্তিক সাঁতার সমাপ্ত


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিকেএসপির শ্রেষ্ঠত্বে বয়সভিত্তিক সাঁতার সমাপ্ত
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিকেএসপির একক আধিপত্যের মধ্যদিয়ে শনিবার শেষ হয়েছে বিআরবি কেবলস ২৮তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার। ৭২ টি স্বর্ণ, ৫৭টি রৌপ্য ও ২৬টি ব্রোঞ্জ পদক পেয়ে দলগত চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। ২১টি স্বর্ণ ১৩টি রৌপ্য ২৪টি ব্রোঞ্জ পদক নিয়ে রানার্স আপ হয় বাংলাদেশ আনসার। এছাড়া ৫টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় হয়েছে রাজশাহীর আলমগীর সুইমিং ক্লাব।
 
এবারের আসরে মোট ৪৫টি ইভেন্টে জাতীয় রেকর্ড হয়। প্রথম দিনে ১৫টি, দ্বিতীয় দিনে ১৬টি এবং শনিবার শেষ দিনে আরও ১৪টি রেকর্ড হয়েছে। যার মধ্যে ১৫-১৭ বালিকা বিভাগে ১১টি রেকর্ড করেছেন বাংলাদেশ আনসারের নাজমা খাতুন। সেরা সাঁতারুও হয়েছেন তিনি।

১০টি স্বর্ণ ও একটি রৌপ্যপদক জিতে পদক প্রাপ্তির তালিকায় দ্বিতীয়স্থানে ছিলেন বিকেএসপির আরিফুল ইসলাম। ১৫- ১৭ বছর বালক বিভাগে সাতটি ইভেন্টে জাতীয় রেকর্ড গড়েন বিকেএসপির এই সাঁতারু। ৯টি স্বর্ণ পদক জিতে ব্যক্তিগত পদকপ্রাপ্তির তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন ছেলেদের ১৮-২০ বছর যুব গ্রুপের প্রতিযোগী বিকেএসপির সাঁতারু পলাশ চৌধুরী।

সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শেষ দিনে ১৫-১৭ বছর বালিকা গ্রুপে তিনটি ইভেন্টে জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ আনসারের সাঁতারু নাজমা খাতুন। ৮০০ মিটার ফ্রি স্টাইলে, ২০০ মিটার ব্যাক স্ট্রোকে ও ১০০ মিটার বাটার ফ্লাইয়ে এই রেকর্ডগুলো গড়েন নাজমা।

দিনের প্রথম ইভেন্টটি শুরু হয় বিকেএসপির সাঁতারু আরিফুল ইসলামের জাতীয় রেকর্ড দিয়ে। ১৫-১৭ বছর গ্রুপে ১৫০০ মিটার ফ্রি স্টাইলে, ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জাতীয় রেকর্ড গড়েন আরিফুল।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ৩০, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান