খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার চোংড়াছড়ি গ্রাম থেকে গাছে ঝুলন্ত অবস্থায় ইসলাম উদ্দিন (৪৭) নামে এক ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা বাহিনী) সদস্যের লাশ উদ্বার করেছে পুলিশ।
রোববার দুপুর ২টার দিকে লাশটি উদ্বার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
দিঘীনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটু বাংলানিউজকে জানান, ময়নাতদন্ত শেষে এটি হত্যা নাকি আত্মহত্যা তা শনাক্ত করা যাবে।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০১২
অপু দত্ত/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর