ঢাকা: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর মহাসচিব আহমেদ সেলিম চার দিনের সফর শেষে বৃহস্পতিবার সকালে নেপাল ফিরে যাবেন।
বুধবার ফার্মগেটস্থ সার্ক এগ্রিকালচার সেন্টার পরিদর্শনের মধ্য দিয়ে তার ঢাকা সফরের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।
গত সোমবার তিন দিনের সৌজন্য সফরে ঢাকায় এসেছিলেন মালদ্বীপের এ নাগরিক। সফরকালে সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করেন।
ফাতেমা ধিয়ানা সাঈদের পদত্যাগের পর আহমেদ সেলিম দায়িত্ব নেন।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুন ২০, ২০১২
কেজেড/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর