৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১:২০ এএম BDST banglanew24
01 Sep 2012   07:29:14 PM   Saturday BdST
E-mail this

বিয়ে অতঃপর হাসিন


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিয়ে অতঃপর হাসিন

ভিট-চ্যানেল আই টপ মডেল বিজয়ী হাসিন রওশন জাহান হুট করেই বিয়ের পিঁড়িতে বসে পড়েন চলতি বছর জুলাই মাসে। খেতাব বিজয়ের পর অভিনয় আর মডেলিংয়ে ব্যস্ত সময় পার করলেও ইদানিং তাকে মিডিয়াতে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিয়ের পর থেকেই তার এই অনুপস্থিতি।

এ বিষয়ে জানতে সম্প্রতি বাংলানিউজ যোগাযোগ করে হাসিনের সঙ্গে। হাসিন জানান, আগামী ১৫ সেপ্টেম্বর তার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ঢাকার ব্রান্ড কুইট কমিউনিটি সেন্টারে এ বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বিয়ে নিয়ে ব্যস্ততার কারণেই তাকে মিডিয়াতে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তিনি জানান।

এ প্রসঙ্গে বাংলানিউজকে হাসিন বলেন, “আসলে পারিবারিক সিদ্ধান্তকে মেনে নিয়েই আমাকে হুট করে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। কথা ছিল, আমাকে দেখতে আসার আর বিয়ের দিন-তারিখ পাকা করার। কিন্তু দুই পরিবারের মুরব্বিরা দেরি করতে চাননি বলেই তাদের সিদ্ধান্তে আমার সম্মতি দিতে হয়েছে। জুলাইয়ে আমার বিয়ে হয়েছে। ১৫ সেপ্টেম্বর রিসিপশন। গত তিন মাস ধরেই আত্মীয়-স্বজনের বাড়ি যেতে হচ্ছে। পালন করতে হচ্ছে বিয়ের নানা সামাজিকতা। এই ব্যস্ততার কারণেই মিডিয়ায় কাজ করতে পারছি না।”

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হাসিন আবার মিডিয়ায় নিয়মিত হবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে স্বামী ও শ্বশুরবাড়িরও আছে সমর্থন। কাজেই এই বিরতিটাকে তিনি সাময়িক বলে উল্লেখ করেন।

হাসিনের স্বামী মারুফুল ইসলাম ব্যবসায়ী। তিনি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েলস থেকে এমবিএ করেছেন।

হাসিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছেন। এখন আছেন ফলাফলের অপেক্ষায়।

২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল খেতাব জেতেন রাজশাহীর হাসিন রওশন জাহান। মিডিয়ায় তার যাত্রা শুরু হয় নাটকে অভিনয়ের মাধ্যমে। তাহের শিপনের পরিচালনায় টেলিছবি ‘আমাদের ছোট নদী’তে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। অভিষেকেই হাসিন সুপার মডেল নোবেলের বিপরীতে অভিনয় করেন। এরপর একে একে ‘সখা হে’, ‘বাবুই পাখির বাসা’, ‘নরম রোদের ওম’, ‘নোম্যান্স ল্যান্ড’, ‘লাস্ট কটেজ’, ‘ব্যাচেলরস দ্য ফ্যামিলি’ সহ একাধিক খণ্ড নাটক ও ধারাবাহিকে অভিনয় করে সবার প্রশংসা অর্জন করেন। পাশাপাশি বেশ কিছু পণ্যের মডেল হয়ে উঠে আসেন লাইমলাইটে।

চলতি বছর ৬ জুলাই রাজশাহী সদরের লক্ষ্মীপুরে হাসিনদের নিজ বাড়িতে মারুফুল ইসলামের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১২
সম্পাদনা: বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান