ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ২ কোম্পানির দুইজন উদ্যোক্তা পরিচালক তাদের কাছে থাকা শেয়ারের একটি অংশ বিক্রির ঘোষণা দিয়েছেন। কোম্পানি দুটি হচ্ছে- ফিনিক্স ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিং।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
ফিনিক্স ফিন্যান্স: ফিনিক্স ফিন্যান্স কোম্পানির উদ্যোক্তা পরিচালক একেএম আরিফুর রহমান তার কাছে থাকা শেয়ার থেকে মোট ৬০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বর্তমানে তার কাছে ২ লাখ ২০ হাজার ৭৪০টি শেয়ার রয়েছে।
ইন্টারন্যাশনাল লিজিং: ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের উদ্যোক্তা প্রতিষ্ঠান শাও ওয়ালেস বাংলাদেশ লিমিটেডের কাছে থাকা শেয়ার থেকে ৭০ হাজার শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন।
বর্তমানে ওই প্রতিষ্ঠানের কাছে মোট ২ কোটি ৯৭ লাখ ৭৬ হাজার ৫৭০টি শেয়ার রয়েছে।
বাংলাদেশ সময় : ১৪৩৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর