ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যাকসন স্পিনিং কোম্পানির অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানি লোকসান কাটিয়ে মুনাফা করেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ম্যাকসন স্পিনিং ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন-২০১২) কর পরবর্তী মুনাফা হয়েছে ৬৩ লাখ ২০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ০৩ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট লোকসান হয়েছিল ৮ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান হয়েছিল ০ দশমিক ৪৫ টাকা।
অন্যদিকে গত ৩ মাসে (এপ্রিল থেকে জুন-২০১২) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ০৬ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট আয় হয়েছিল ১৮ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৯৪ টাকা।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর