রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন ‘স্বপ্ন’ এর উদ্যোগে ৯ দিনব্যাপী ‘অমর একুশে গ্রন্থমেলা’ বুধবার থেকে শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে ‘স্বপ্ন চত্বরে’ আয়োজিত মেলাটি চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।
আয়োজক সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ ওমর ফারুক চৌধুরী, এমপি।
এসময় মুখ্য আলোচক হিসাবে উপস্থিত থাকবেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান।
‘স্বপ্ন’-এর সভাপতি মোফাজ্জল হক নাসিমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি থাকবেন, উপ উপাচার্য প্রফেসর মুহাম্মদ নুরুল্লাহ ও রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি সমাপ্ত হবে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর