৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১০:৫৪ এএম BDST banglanew24
20 Sep 2012   07:32:12 PM   Thursday BdST
E-mail this

আইফোন ৫ ভয়েস রেকর্ড অ্যাপ অবমুক্ত


সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আইফোন ৫ ভয়েস রেকর্ড অ্যাপ অবমুক্ত

আইফোন ৫ নিয়ে অন্তহীন উন্মাদনা এখন বিশ্বজুড়ে। এরই সঙ্গে যুক্ত হয়েছে নিত্যনতুন অ্যাপের দারুণ সব ফিচার। এ যাত্রায় এগিয়ে এল ই-ফিউশন। আইফোন ৫ মডেলে ব্যবহারযোগ্য ভয়েস রেকর্ডার(৬.১) অ্যাপ তৈরি করে হইচই ফেলে দিয়েছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগের আইফোন মডেলগুলোতে ভয়েস রেকর্ডারের সীমাবদ্ধতাকে কাটিয়ে এবারে আইফোন ৫ মডেলের সুদৃশ্য স্ক্রিনে এটি দারুণ মানাবে বলে নির্মাতা সূত্র জানিয়েছে।

এটি শুধু তাৎক্ষণিক (লাইভ) রেকর্ডিং সুবিধা দেবে তা কিন্তু নয়। বরং তা সহজে স্টোরে আপ করতেও কারিগরি সীমাবদ্ধতাকে কাটিয়ে উঠবে। এ ছাড়াও এটি অ্যাপল অ্যাপ স্টোর থেকেও উপভোগ করা যাবে। এরই মধ্যে এ অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করাও শুরু হয়েছে।

স্মার্ট কিওয়ার্ডে (হ্যাশ১) প্রেস করলেই স্বয়য়ক্রিয়ভাবে এ অ্যাপ চালু হবে। এটি যুক্তরাষ্ট্র, জাপান এবং রাশিয়ায় প্রথমে উপভোগ করা যাবে। প্রসঙ্গত, ২০১০ সালের জাপানের সেরা অ্যাপলিকেশন ক্যাটাগরিতে ‘হোয়াটস হট’ পুরস্কৃত হয়।

আইফোন ৫ মডেলে ব্যবহারযোগ্য বিশেষ এ অ্যাপের জন্য ২.৯৯ ডলার সেবাব্যয় গুনতে হবে। তবে দেশভেদে এ চার্জ কম বা বেশি হতে পারে। এটি অ্যাপল স্টোরের বিজনেস ক্যাটাগরিতে পাওয়া যাবে। এমন তথ্যই দিয়েছে এ অ্যাপের নির্মাতারা।

বাংলাদেশ সময় ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান