৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ২:২৫ পিএম BDST banglanew24
13 Sep 2012   02:43:09 PM   Thursday BdST
E-mail this

সমতা দিয়ে সিরিজ শেষ করলো ইংল্যান্ড


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সমতা দিয়ে সিরিজ শেষ করলো ইংল্যান্ড

লন্ডন: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে সমতায় দিয়ে শেষ করেছে ইংল্যান্ড। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকরা ২৮ রানে হারিয়েছে প্রোটিয়াসদের।

ইংল্যান্ড: ১১৮/৫ (ওভার ১১)
দক্ষিণ আফ্রিকা: ৯০/৫ (ওভার ১১)
ফল: ইংল্যান্ড ২৮ রানে জয়ী

সিরিজে ১-০ তে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ডকে। বৃষ্টির কারণে ২০ ওভারের পরিবর্তে খেলা হয় ১১ ওভার। ব্যাট করতে নেমে প্রোটিয়াস বোলারদের ওপর দিয়ে ঝড় বয়ে দিয়ে দেন স্বাগতিক ব্যাটসম্যানরা। নির্ধারিত ওভারে পাঁচ উইকেটে ১১৮ রান করে ইংল্যান্ড। ক্রেগ কিসওয়েটার ৫০ রান করেন। ৩২ (*) রান আসে জোস বাটলারের ব্যাট থেকে। দুটি করে উইকেট নেন মর্নে মর্কেল ও জোহান বোথা।

জবাবে খেলতে নেনে গ্রায়েম সোয়ান ও টিম ব্রেসনানের বোলিং তোপে বেশিদূর যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ওভারে পাঁচ উইকেটে ৯০ রান তুলতে সমর্থ হয় সফরকারীরা। সবচেয়ে বেশি ৩৬ রান করেন হাশিম আমলা। ব্রেসনান ও সোয়ান উভয়েই শিকার করেন দুটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান