ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির দ্বিতীয় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১২ ফেব্রুয়ারি করার ঘোষণা দিয়েছে।
জানা গেছে, ওই দিন বিকেল সাড়ে ৩টায় অডিটোরিয়াম অব নিটল সেন্টার (৭ম ফ্লোর), ৭১ মহাখালী সি/এ, ঢাকাতে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ জানুয়ারি।
ইজিএম সংক্রান্ত অন্যান্য তথ্যাদি অপরিবর্তিত থাকবে।
কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এ ইজিএম আহ্বান করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা, শেয়ার ধারণ সংক্রান্ত নীতিমালা প্রবর্তন ও কোরাম পূর্ণ করার বিষয়ে কোম্পানির আর্টিকেল নাম্বার-১০৪, ১০৭ ও ১২৫ এবং মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন সংশোধনের উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।
এছাড়া, সিলেটের জিন্দাবাজারে ৯৪৪ বর্গফুটের স্পেস ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। তবে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআর) অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর