৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ১১:৫৭ পিএম BDST banglanew24
08 Jul 2012   08:05:22 PM   Sunday BdST
E-mail this

‘সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে রাখতে চায়’


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে রাখতে চায় বলেই ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর একের পর এক সশস্ত্র হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে ইউপিডিএফ সমর্থিত ৩ পাহাড়ি সংগঠন।

দিঘীনালা পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা ও রাঙামাটিতে পাহাড়ি নারীকে হত্যার প্রতিবাদে রোববার বিকেল সাড়ে সাড়ে ৪টায় শহরের স্বনির্ভর এলাকায় আয়েজিত সমাবেশে এ কথা বলেন পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতারা।

সমাবেশে বক্তব্য রাখেন- পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থুইক্যসিং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রীনা দেওয়ান ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক উমেশ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি কলেজ শাখার সভাপতি বিপুল চাকমা।

সমাবেশে বক্তারা সন্তু লারমাকে হত্যার রাজনীতি বন্ধ করে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করার আহ্বান জানান।

পাহাড়ি নেতারা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে নারীধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এ ব্যাপারে প্রশাসন দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে এ ধরনের নৃশংস ঘটনা ঘটেই চলেছে।’

বক্তারা অবিলম্বে দিঘীনালায় পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীদের ওপর সশস্ত্র হামলা জড়িত সদস্যদের এবং রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড়ি নারী হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে শহরের সূর্যশিখা ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান