৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৭:৪১ পিএম BDST banglanew24
02 Jun 2012   07:46:36 PM   Saturday BdST
E-mail this

বিএনপির মহাসমাবেশকে ঘিরে খুলনায় জরুরি সভা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ১১ জুন ঢাকা মহাসমাবেশকে সামনে রেখে খুলনায় এক জরুরি সভা করেছে বিএনপি। শনিবার দুপুরে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা বিএনপির এ সভায় নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপির সভাপতিত্বে বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, এসএম মোর্শেদ আলম, সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু, আব্দুল জলিল খান কালাম, অ্যাডভোকেট বজলার রহমান, রেহেনা ঈসা, ফকরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

১১ জুন ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষ্য মহানগর বিএনপির অন্তর্গত সব থানা ও ওয়ার্ড বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠন বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি সভার মাধ্যমে নেতাকর্মী ও সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জুন ২,২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান