সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলা গোবিন্দগঞ্জ থেকে শনিবার বিকেল ৩টার দিকে ২ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
আটকক হলেন- উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ধারণ গ্রামের আব্দুল হকের ছেলে আবু তাহের ওরফে আব্দুল তাহিদ (২১) ও একই ইউনিয়নের নাদামপুর গ্রামের আব্দুস সুবহানের ছেলে কলিম উদ্দিন (১৮)।
ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বাংলানিউজকে জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে এনম সন্দেহে তাদের আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জুন ০৯, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর