৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৬:৩৪ এএম BDST banglanew24
14 Jul 2012   05:48:49 PM   Saturday BdST
E-mail this

র‌্যাম্প মডেল রুহির নতুন মিশন


আরিফুল ইসলাম আরমান
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
র‌্যাম্প মডেল রুহির নতুন মিশন

দেশীয় ফ্যাশন সেক্টরের সেলিব্রিটি র‌্যাম্প মডেল দিলরুবা ইয়াসমিন রুহি। একাধিক টিভি নাটকেও অভিনয় করেছেন। শিগগিরই কলকাতার একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র অভিষেক হতে যাচ্ছে। এরই মধ্যে তিনি নেমেছেন ‘রুহু ২৫ ইভেন্টস‘ নিয়ে নতুন মিশনে।

দিলরুবা ইয়াসমিন রুহির ব্যবসা প্রতিষ্ঠান ‘রুহু ২৫ ইভেন্টস’-এর ব্যবস্থাপনায় সম্প্রতি হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে ‘অর্থকন্ঠ বিজনেস অ্যাওয়ার্ড ২০১২’। অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরের সফল ব্যবসায়ীদের অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি ছিল জমকালো ফ্যাশান শো । শোর কোরিওগ্রাফিতে ছিলেন কাজী কামরুল । এছাড়া অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ভিট চ্যানেল আই তারকা নমিরা আহমেদ রাখি ।  পুরো এ অনুষ্ঠানটির ব্র্যান্ডিং আয়োজক হিসেবে ছিল রুহির নতুন এই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি।

রুহি তার নতুন গড়ে তোলা প্রতিষ্ঠানটি সম্পর্কে বাংলানিউজকে বলেন,‘মডেলিং ও অভিনয়ের পাশাপাশি অনেকদিন ধরে নিজের মতো কাজ করার জন্য এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছে ছিল । এ প্রতিষ্ঠানটি থেকে আমি শুধু দেশের কর্পোরেট ইভেন্ট, বিয়ে, ফ্যাশান শোর আয়োজন নয়; দেশের বাইরের বিভিন্ন ইভেন্টেরও কাজ করার ইচ্ছে আছে আমার । এছাড়া শুধু নিজের ব্যবসার জন্য নয় ‘কাছের মানুষ’ নামে আমাদের প্রতিষ্ঠানের একটা আলাদা ফান্ড থাকবে । যেখান থেকে আমি  আমার ব্যবসা প্রতিষ্ঠানের লাভের ২০শতাংশ টাকা এ দেশের শীতার্ত, এসিডদগ্ধ, বিধবা, অনাথ, গরীব আর অভাবী মানুষদের জন্য ব্যয় করব।’

দিলরুবা রুহি আরো জানিয়েছেন, আগামী ১৯ জুন এক সংবাদ সন্মেলনের মাধ্যমে ‘রুহু ২৫ ইভেন্টস’ টিমের নাম ঘোষনা ও ব্রান্ডের লগো উন্মোচন করবে । রুহির নতুন এ প্রতিষ্ঠানের ঠিকানা : রোড-২, বাসা-১৩, সোবাহানবাগ, ধানমন্ডি , ঢাকা ।

উল্লেখ্য,আসন্ন  ঈদের পরই রুহি কলকাতায় যাচ্ছেন তার প্রথম চলচ্চিত্র ‘গ্ল্যামার’ এর শুটিংয়ে অংশ নেওয়ার জন্য।  মহুয়া চক্রবর্তীর পরিচালনায় নতুন এ ছবিতে তার বিপরীতে অভিনয়  করেছেন ইন্দ্রনীল ও নুসরাত।

বাংলাদেশ সময় ১৭২০, জুলাই ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান