৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৮:৩৩ এএম BDST banglanew24
16 Sep 2012   05:01:41 PM   Sunday BdST
E-mail this

সিটি ব্যাংকের ১০ শতাংশ দাম বৃদ্ধি


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিটি ব্যাংকের ১০ শতাংশ দাম বৃদ্ধি

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ২০২টির শেয়ারের দাম বেড়েছে। এদিন সিটি ব্যাংকের শেয়ারের দাম সর্বোচ্চ ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
জানা গেছে, এদিন সিটি ব্যাংকের শেয়ারের দাম সর্বোচ্চ ২৮ দশমিক ৬ টাকায় এবং সর্বনিম্ন ২৬  টাকায় লেনদেন হয়।
 
গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার ২৬ টাকায় লেনদেন হয়েছিল। সুতরাং একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ার ২ দশমিক ৬ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।
 
ডিএসইর ওয়েবসাইট থেকে জানা যায়, ১৯৮৬ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০টিতে।

রোববার এ কোম্পানির বাজার মূলধন দাঁড়ায় ১ হাজার ৬৪২ কোটি ৯১ লাখ ১২ হাজার টাকা। এর অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৬৩১ কোটি ৯০ লাখ টাকা।

বাজারে এ কোম্পানির মোট ৬৩ কোটি ১৮ লাখ ৮৮ হাজার ৯২৫টি শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ১৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ১৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৭৬ দশমিক ৮৫ শতাংশ শেয়ার রয়েছে।

রোববার ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো- সিটি ব্যাংক ১০ শতাংশ দাম বেড়েছে, ইনটেক অনলাইন ১০ শতাংশ, আমরা টেকনোলজি ৯ দশমিক ৯৫ শতাংশ, ফাস ফিন্যান্স ৯ দশমিক ৯৩ শতাংশ, গ্রামীণ-ওয়ান ৯ দশমিক ৯০ শতাংশ, ন্যাশনাল হাউজিং ৯ দশমিক ৮৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং ৯ দশমিক ৮৩ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটল ৯ দশমিক ৮৩ শতাংশ, উত্তারা ব্যাংক ৯ দশমিক ৮৩ শতাংশ এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ৯ দশমিক ৮২ শতাংশ।
 
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান