৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৭:৫৯ এএম BDST banglanew24
30 May 2012   02:50:54 PM   Wednesday BdST
E-mail this

জন্মদিনে চলচ্চিত্র ব্যক্তিত্ব কেএমআর মঞ্জুর


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জন্মদিনে চলচ্চিত্র ব্যক্তিত্ব কেএমআর মঞ্জুর

চলচ্চিত্র ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক কেএমআর মঞ্জুরের ৫৬তম জন্মদিন ৩০ মে বুধবার। ঢাকার ঐতিহ্যবাহী সিনেমা হল অভিসার ও নেপচুনের কর্ণধার এই চলচ্চিত্র ব্যক্তিত্ব বাংলাদেশ চলচিত্র প্রদর্শক সমিতির বর্তমান সভাপতি।

চলচ্চিত্র ব্যক্তিত্ব কেএমআর মঞ্জুর বিভিন্ন সময় চলচিত্রের নানা সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ চলচিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি, বাংলাদেশ ফিল্ম ক্লাবের সভাপতি ও উত্তরা ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

১৯৫৬ সালের ৩০ মে কেএমআর মঞ্জুর ঢাকা ডেমরার এক সম্ভ্রান্ত পরিবরে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট শিল্পপতি মরহুম আলহাজ্ব মুখলেছুর রহমান খান বাদশা মিয়া।

সংস্কৃতি ব্যক্তিত্ব কে এম আর মঞ্জুর চলচ্চিত্রে যুক্ত হন ‘অ্যাক্সিডেন্ট’ নামের একটি ছবি প্রযোজনার মাধ্যমে। ক্রীড়ানুরাগী কে এম আর মঞ্জু বাংলাদেশ হকি ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি। এছাড়া এশিয়ান হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

কেএমআর মঞ্জুরের ৫৬তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন সংগঠন নানা উদ্যোগ গ্রহণ করেছে। অভিসার সিনেমা হলে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান। এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিসার কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা নানা আয়োজনে পালন করছে কে এম আর মঞ্জুর জন্মদিন।

বাংলাদেশ সময় ১৪৩৫, মে ৩০, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান