খুলনা: খুলনায় পূর্বশত্রুতার জের ধরে আ’লীগ নেতা বুলু বিশ্বাসের অফিসে ৩ রাউন্ড গুলি বর্ষণ হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর আক্তার চেম্বার মার্কেটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানিয়েছেন, বুলু বিশ্বাসের ঠিকাদারি অফিসে অপর দলীয় নেতা বুরুজের ছোট ভাই ওমর পিস্তলের গুলিবর্ষণ করে পালিয়ে গেছেন।
গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ আহত হননি। তবে তাৎক্ষণিকভাবে আক্তার চেম্বার মার্কেটসহ আশপাশের অভিজাত মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এতে অনেকেই দোকান বন্ধ করে দেন। ফলে ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতারা বিপাকে পড়েন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহবুদ্দিন আজাদ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
মাহবুবুর রহমান মুন্না/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর