৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১১:৫৯ পিএম BDST banglanew24
24 Apr 2012   01:56:52 AM   Tuesday BdST
E-mail this

সাভারে হেরোইনসহ আটক ২


সাভার প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: সাভারের রেডিও কলোনিতে সোমবার সন্ধ্যায় হেরোইনসহ দুই জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

আটক দু’জনের মধ্যে একজন সৈয়দ মাহমুদ মমিনুল (অনিন্দ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৬তম ব্যাচের ছাত্র বলে জানা গেছে। অপরজন হেরোইন ব্যবসায়ী মাসুদ রানা।

বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, মাহমুদ মমিনুলের নেতৃত্বে একটি হেরোইন সিন্ডিকেট গড়ে উঠেছে। এরা ক্যাম্পাসে হেরোইনের যোগান দেয়। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৩৬তম ব্যাচের ছাত্র সাকলাইন তার অন্যতম সহযোগী বলে জানা গেছে। সোমবার রাতে তিনি মাহমুদ মমিনুলকে ছাড়াতে সাভার থানায় ছুটে যান।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) শহিদুল ইসলাম সর্দার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সাভারের রেডিও কলোনি বাসস্ট্যান্ডের পুর্বপাশে বটগাছের নিচে চায়ের দোকান থেকে ৩৮ পুরিয়া হেরোইনসহ তাদের আটক করা হয়। নিজেকে বাঁচাতে সাংবাদিক পরিচয় দিয়েছিলেন মাহমুদ মুমিনুল।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক ছাত্র হেরোইন ব্যবসার সঙ্গে জড়িত।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
নাজমুল হুদা
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান