১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ২:১২ এএম BDST banglanew24
19 Jul 2012   10:05:16 PM   Thursday BdST
E-mail this

আফগানিস্তানে বোমা হামলায় দুই ন্যাটো সেনাসহ নিহত ১০


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আফগানিস্তানে বোমা হামলায় দুই ন্যাটো সেনাসহ নিহত ১০

ঢাকা: আফগানিস্তানের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার বোমা হামলায় ৮ বেসামরিক নিহত হয়েছে। একই দিন আরেকটি পৃথক হামলায় ন্যাটোর দুই সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উত্তরাঞ্চলীয় প্রদেশ ফারইয়াবে একটি ছোট যাত্রীবাহী ভ্যান হামলার শিকার হয়। সেনা বাহিনীকে লক্ষ্য করে হামলাটি হয়। এতে ব্যবহৃত বোমাটি সাধারণত তালেবানরা ব্যবহার করে থাকে বলে জানায় কর্মকর্তারা।

প্রাদেশিক পুলিশ প্রধান আবদুল খালিক আকসাই বলেন, হামলায় একজন নারী ও একটি শিশুসহ আট জন বেসামরিক নিহত হয়েছে।

জাওয়েদ বদর নামের একজন প্রাদেশিক প্রশাসনিক কর্মকর্তা জানান, আসন্ন রমজান মাস উপলক্ষে লোকজন এলাকাটিতে চলাচল করছিলেন।

এদিকে, একই ধরনের অপর এক হামলায় আফগানিস্তানের পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে ন্যাটোর দুই সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে সেনা কর্মকর্তারা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনা আফগানিস্তানে নিয়মিত ঘটনা।

অধিকাংশ বোমা হামলার ঘটনা ঘটে পূর্ব এবং দক্ষিণাঞ্চলে। তবে বিদ্রোহীরা শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত পশ্চিম এবং উত্তরাঞ্চলে প্রবেশের চেষ্টা চালাচ্ছে।

গত বুধবার আফগানিস্তানের উত্তরাঞ্চলে সামানগান প্রদেশে ন্যাটোর ২২টি রসদবাহী ট্রাক উড়িয়ে দেয় তালেবান। ট্রাকগুলোতে যৌথবাহিনীর জন্য রসদ পরিবহন করা হচ্ছিল।

এছাড়া চলতি সপ্তাহের শুরুতে সামানগান প্রদেশে এক সাংসদের মেয়ের বিয়ে অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় সাংসদসহ ১৭ জনের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান