১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১০:৩৩ এএম BDST banglanew24
31 Jan 2013   12:48:27 AM   Thursday BdST
E-mail this

চরফ্যাশনে জেলেদের ট্রলারে হামলা, আহত ১০, অপহৃত ৫


ভোলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনার ঢালচরের চর পিয়াল সীমানায় জেলেদের ট্রলারে জলদস্যুর হামলার ঘটনা ঘটেছে।

এসময় দস্যুরা জেলেদের পিটিয়ে ও কুপিয়ে ২টি ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। দস্যুদের হামলায় কমপক্ষে ১০ জেলে আহত হয়েছেন।

অপহৃত জেলেরা হলেন, করিম (২৮), আব্দুল কাদের (৩৫), হাসান (২৭), আবুল হোসেন (৩২) ও হাশেম (৩৫)। তাদের বাড়ি চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে বলে জানা গেছে। তবে, প্রাথমিকভাবে আহতদের নাম জানা যায়নি।

স্থানীয় জেলেরা বাংলানিউজকে জানায়, প্রতিদিনের মতো বুধবার বিকেলে হানিফ ও ছোবাহান মাঝি তাদের ট্রলার নিয়ে ঢালচর থেকে দক্ষিণে চর পিয়াল এলাকায় মাছ ধরছিলেন। এ সময় ২০ থেকে ২৫ জনের একটা জলদস্যু বাহিনী জেলেদের ওপর অতর্কিত হামলা চালায়। জেলেরা বাঁধা দিলে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ২টি ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

জলদস্যুদের হামলায় আহত ১০ জনকে অন্য জেলেরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

এ ব্যাপারে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহামুদ বলেন, “ডাকাতির ঘটনা ভোলার সীমানায় ঘটেনি। এটা পটুয়াখালী সীমানায় ঘটেছে।”

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান