১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৯:২৩ এএম BDST banglanew24
13 Sep 2012   01:37:49 PM   Thursday BdST
E-mail this

নৌকায় অন্যদেরও ডোবাতে মন্ত্রিসভা সম্প্রসারণ: খন্দকার মোশাররফ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নৌকায় অন্যদেরও ডোবাতে মন্ত্রিসভা সম্প্রসারণ: খন্দকার মোশাররফ
ছবি: সবিতা রহমান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেছেন, কিছুদিনের মধ্যেই নৌকা নিয়ে ডুববেন তিনি। সঙ্গে অন্যদেরও ডোবাতে চান বলেই মন্ত্রীসভায় তাদের টেনে নিচ্ছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘হলমার্ক কেলেঙ্কারি: অস্থির শিক্ষাঙ্গন- বাকশালের প্রতিধ্বনি?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকার বিরোধী মুখ বন্ধ করতেই মন্ত্রিসভা সম্প্রসারণ উল্লেখ করে মোশাররফ বলেন, শুধুমাত্র যেসব ব্যক্তিরা দুর্নীতির বিরুদ্ধে উঁচু গলায় কথা বলেছে তাদের মুখ বন্ধ করতেই কৌশল হিসেবে সরকার তাদের মন্ত্রিসভায় স্থান দিচ্ছে। এতে মুখ বন্ধ হলেও আন্দোলন ঠেকানো যাবে না।

মোশাররফ আরও বলেন, সরকারের সময় শেষ। তাদের ঘরের খুঁটি হেলে গেছে। আর এই হেলে যাওয়া খুঁটি ঠেকাতে নতুন করে মন্ত্রিসভা সম্প্রসারণ করছে তারা।

স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, সরকারের গায়ে নানা ক্ষত। এসব ক্ষতস্থান পূর্ণ করতে মলম লাগাতেই এই সম্প্রসারণ। তোফায়েল, মেনন ও ইনুকেও সরকারের ব্যর্থতার ভাগ দিতে এটি একটি কৌশল।


ফোরামের উপদেষ্টা মোহাম্মদ ওসমান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, হামিদুর রহমান আজাদ এমপি, শাম্মী আখতার এমপি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩,২০১২
এসকেএস/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান