৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৫:৫৩ এএম BDST banglanew24
04 Jul 2012   10:44:50 PM   Wednesday BdST
E-mail this

সোহেল-নীরব-টুকুসহ ৬ নেতার মুক্তি


স্পেশাল করেসপন্ডেন্ট ও জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সোহেল-নীরব-টুকুসহ ৬ নেতার মুক্তি

গাজীপুর: ঢাকা কেন্দ্রীয় ও কাশিমপুরের হাই সিকিউরিটি ইউনিটে আটক বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ৬ নেতা বুধবার রাত ১০টা ১০মিনিটে মুক্তি পেয়েছেন।

হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুর রাজ্জাক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সোমবার উচ্চ আদালতে ওই ৬ নেতার জামিন হয়। এরপর নিম্ন আদালত থেকে জামিননামা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জামিননামা কাশিমপুর কারাগারে না পৌঁছানোয় তাদের মুক্তি সম্ভব হয়নি। বুধবার আনুষ্ঠানিকতা শেষে তাদের মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, ২১ এপ্রিল রাজধানী ঢাকার খিলগাঁওয়ে হরতালের সময় ভাঙচুর ও হামলার ঘটনায় পুলিশের করা মামলায় যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, সেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম আলীম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সম্পাদক কামাল আনোয়ার আহমেদ ছয় মাসের জামিন লাভ করেন। তারা কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি ইউনিটে বন্দি ছিলেন।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
এমএম/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান