১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১১:১৩ পিএম BDST banglanew24
05 Jul 2012   03:58:37 PM   Thursday BdST
E-mail this

ডিসিসি দক্ষিণের ১ হাজার ৭৮১ কোটি টাকার বাজেট ঘোষণা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডিসিসি দক্ষিণের ১ হাজার ৭৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ হাজার ৭শ ৮১ দশমিক ৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ২০১২-১৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেন ডিসিসি দক্ষিণের প্রশাসক মো. জিল্লার রহমান।

এসময় উপস্থিত ছিলেন ডিসিসি দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানুল ইসলাম চৌধুরী।

বাজেটে আয় ঘোষণা করা হয়েছে- রাজস্ব খাতে ৪৫৯ দশমিক ১৮ কোটি টাকা। অন্যান্য খাত থেকে ৫৬ দশমিক ৫০ কোটি টাকা, সরকারি অনুদান (থোক) ৩৭ কোটি টাকা, সরকারি বিশেষ অনুদান ২৫ কোটি টাকা, সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প/সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ভিত্তিক প্রকল্প ১১শ ৮৯ কোটি টাকা।

বাজেটে ব্যয়ের খাত দেখানো হয়েছে- রাজস্ব খাতে ২৪২ দশমিক ৭০ কোটি টাকা, অন্যান্য খাতে ৭ দশমিক ৪৫ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১ হাজার ৫১৬ দশমিক ৫৩ কোটি টাকা।

এবার হোল্ডিং ট্যাক্স শতকরা ১০ ভাগ বৃদ্ধি করা হয়েছে। মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ঢাকা শহরে প্রতিনিয়ত জনসংখ্যার চাপ বাড়ছে। এখন বিদেশি নাগরিকরাও ঢাকায় বসাবস করে। এখন নগরায়নের তুলনা হয় বিশ্বায়নের সঙ্গে।

তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন ১৪৮ বছরের পুরনো প্রতিষ্ঠান, যা নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছে।পরে এটিকে দু’ভাগ করা হয়। এবারের বাজেটে আমরা রাজস্ব ব্যবস্থা আধুনিকীকরণ, কমিউনিটি সেন্টারের আধুনিক ব্যবস্থাপনা, ই-টেন্ডারিং ব্যবস্থা, ডিজিটাইলড মানবসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে কর্মসূচির আওতা আরও বাড়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এমআইআর/এমআইএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান