১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১:৩৯ এএম BDST banglanew24
09 Jun 2012   09:19:11 PM   Saturday BdST
E-mail this

শিশুদের জন্য রবির চিত্রাঙ্কন প্রতিযোগিতা


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শিশুদের জন্য রবির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ঢাকা: পৃথিবী সম্পর্কে শিশুদের ভাবনা তুলে ধরার সুযোগ করে দিতে বিশ্ব পরিবেশ দিবস-২০১২ উপলক্ষে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।

শনিবার সন্ধ্যায় রবির কর্পোরেট অফিসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘রং তুলিতে আমার পৃথিবী’ বিষয়ের ওপর আঁকা চিত্রে শিশুরা তাদের প্রত্যাশিত পৃথিবীর ছবি আঁকে। এর আগে গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে রবি চারাগাছ বিতরণ করে। রবি বিশ্বাস করে, সবুজ পৃথিবী নির্মাণ একদিনের কাজ নয় বরং এটি একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিন থেকে ১৪ বছর বয়সী ৮০টি শিশু অংশ নেয়। শিশুরা বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য অনুযায়ী তাদের প্রত্যাশার বাসযোগ্য পৃথিবীর ছবি আঁকে। এতে ফুটে উঠেছে মানুষের জীবনধারণের বিভিন্ন বিষয়, যানবাহন থেকে শুরু করে এনার্জি, খাদ্য এবং ভারসাম্যপূর্ণ জীবন-যাপন পদ্ধতি।

প্রতিযোগিতা সম্পর্কে রবির ভাইস প্রেসিডেন্ট (সিএসআর) মহিউদ্দিন বাবর বলেন, ‘প্রতিদিনকার জীবনে পরিবেশের গুরুত্বে ও তাৎপর্য সম্পর্কে শিশুদের জানানো এবং তাদের পরিবারের সদস্যদের সচেতন করে তোলাই এ প্রতিযোগিতার উদ্দেশ্য। এটি কেবল একটি দিবস নয়, আমাদের প্রতিদিনকার জীবনে আমাদের ভাবতে শেখায়, সবুজে বাঁচো।’

রবির চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মতিউল ইসলাম নওশাদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সিআরএল) মাহমুদুর রহমান ও শিল্পী আবুল বারক আলভী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘন্টা, জুন ৯, ২০১২
আইএইচ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান