৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৩:২১ এএম BDST banglanew24
05 Jul 2012   06:26:17 PM   Thursday BdST
E-mail this

মানবাধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে: ব্যারিস্টার রফিক-উল হক


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, ‘‘মানবাধিকার রক্ষায় আমাদের নিজেদেরকেই এগিয়ে আসতে হবে। সরকার কিংবা পুলিশ প্রটেকশন দিক বা না দিক, নিজেদেরকেই মানবাধিকার আদায় করে নিতে হবে।’’

বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় জাতীয় প্রেস ক্লাবের ভি‌আইপি লাউঞ্জে ‘দৈনিক আমার কাগজ’র নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘মানবাধিকার উন্নয়নে সংবাদপত্রের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘সংবাদপত্র সহযোহিতা না করলে বাংলাদেশে মানবাধিকার রক্ষা সম্ভব নয়। মানবাধিকার রক্ষায় ৠাব-পুলিশের দিকে না তাকিয়ে আমাদের আদালতে যেতে হবে। কিন্তু আদালতে ডেকে এমন ব্যবহার করা হচ্ছে, তাতে মানবাধিকার আরো ক্ষুন্ন হচ্ছে।’’

দেশে গণতন্ত্র চর্চা প্রসঙ্গে তিনি বলেন, দুই বড় দলের মধ্যে হিংসা বেড়েই চলছে। সবার আগে দলের মধ্যে গণতন্ত্র আনতে হবে। তা না হলে দেশের গণতন্ত্র কি ভাবে প্রতিষ্ঠিত হবে? দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত না  হলে মানবাধিকারও রক্ষা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

দেশের মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘‘আমরা গণতন্ত্রের পথে অনেক এগিয়েছি। তবে মুখ খোলা আছে বলে যা ইচ্ছা তাই বলবো, এটা ঠিক নয়। মানবাধিকার রক্ষায়ও আমরা এগিয়ে চলেছি। এসব বিষয়ে আমি আশাবাদী।’’ দেশে মানবাধিকার ও গণতন্ত্র আস্তে আস্তে প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

দৈনিক আমার কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মাহসচিব আলতাফ মাহমুদ ও এম এ আজিজ, কবি ও গবেষক আব্দুল হাই শিকদার।

সেমিনারে মূল বিষয়বস্তুর ওপর প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক মীর আশফাকুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এআই/জেপি/এটি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান