ঢাকা: অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ বিএনপি সমর্থক ২৯ আইনজীবী জামিনের জন্য হাইকোর্টে পৌঁছেছেন। বিকাল ৩টায় তারা সবাই হাইকোর্টে আসেন। তবে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিএনপি নেতা সানাউল্লহ মিয়া কয়েক ঘণ্টা আগেই হাইকোর্টে উপস্থিত হন।
তাদের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত আছেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জয়নুল আবেদিন প্রমুখ ।
অ্যাডভোকেট জয়নুল বাংলানিউজকে বলেন, যাদের নিয়ে মমলা হেয়ছে তারা হাইকোর্টে এসেছেন। এখনও সময় আছে, আমরা আবেদন করবো জমিনের জন্য।
উল্লেখ্য, ঢাকা জজ কোর্টে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় বিএনপি সমর্থক ৯৯জন আইনজীবীর নামে ঢাকার কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয় মঙ্গলবার রাতে। মামলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা সানাউল্লাহ মিয়া, বোরহানউদ্দিন, মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়াসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৭০জনকে আসামি করা হয়।
বাংলাদেশ সময় : ১৫৫১ ঘণ্টা, ২৩ মে, ২০১২
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর