রাজবাড়ী: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন,‘ সারাদেশে জনগণকে নৌপথে দস্যুদের হাত থেকে রক্ষার জন্য সরকার নৌপুলিশ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।’
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসকের বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘সাগর-রুনির হত্যাকাণ্ডের মূলরহস্য পুলিশ উদঘাটন করতে না পারায় উচ্চ আদালতের নির্দ্দেশে র্যাবকে তদন্তের বিষয়টি দেওয়া হয়েছে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাজবাড়ীর জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী, জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জী,পুলিশ সুপার মো. রেজাউল হক, উপজেলাকর্মকর্তা (ইউএনও) এরাদুল হক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফকীর আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মর্জী-দেলোয়ারা কলেজের অধ্যক্ষ মাহাবুব আহমেদ, পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক ফরিদা ইয়াছমিন স্মৃতি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর