১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ২:৪০ পিএম BDST banglanew24
14 Jun 2012   06:37:26 PM   Thursday BdST
E-mail this

রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকরা


ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকরা

ঢাকা: মিয়ানমারে চলমান জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়ার অনুরোধ জানিয়ে উচ্চ পর্যায়ের কূটনীতিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন।

বৃহস্পতিবার দুপুরের পর বেশ কয়েকজন কূটনীতিক পররাষ্ট্রসচিব মিজারুল কায়েসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এদের মধ্যে আছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রডেন, ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ শরণ, মার্কিন দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিন, বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ক্রেইগ স্যান্ডারস।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, ``মানবিক কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানাতে বিদেশি কূটনীতিকরা এসেছেন। তারা পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ করছেন।``

মিয়ানমারে গত ৩ জুন থেকে রোহিঙ্গা ও রাখাইন জনগোষ্ঠীর মধ্যে জাতিগত সহিংসতা ও সংঘাত ছড়িয়ে পড়ে। এতে এ পর্যন্ত অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে এ সংখ্যা অনেক বেশি বলে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো আশঙ্কা করছে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুন ১৪, ২০১২
কেজেড/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;

 

জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
jewel_mazhar@yahoo.com

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান