৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৫:৩২ পিএম BDST banglanew24
01 Jun 2012   06:56:48 PM   Friday BdST
E-mail this

রিবেরি মালুদার গোলে সহজ জয় ফ্রান্সের


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রিবেরি মালুদার গোলে সহজ জয় ফ্রান্সের

প্যারিস: ইউরো চ্যাম্পিয়নশিপের আগে প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেয়েছে ফ্রান্স। ফরাসিরা ২-০ গোলে হারিয়েছে সার্বিয়াকে। এ জয়ের মধ্যদিয়ে টানা ২০ ম্যাচ অপরাজিত থাকলো ব্লুজরা।

ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যায় ফ্রান্স। ১১ মিনিটে দলকে প্রথম এগিয়ে দেন অভিজ্ঞ মিডফিল্ডার ফ্রাঙ্ক রিবেরি (১-০)। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার ফ্লোরেন্ট মালুদা (২-০)।

প্রথমার্ধের শুরুতে দুই গোলে পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেনি সার্বিয়ানরা। এদিকে খেলায় আধিপত্য বজায় রেখে সফরকারীদের পোস্টে বেশ ক’বার হানা দিলেও গোলরক্ষক জেলকো ব্রিকের চমৎকার নৈপুন্যে ব্যবধান বাড়াতে পারেনি পারেননি লরেন্ট ব্ল্যাঙ্কের শিষ্যরা। তাই ২-০ গোলের জয়ে সন্তুষ্ট থাকতে হয় ফ্রান্সকে।

এদিকে অপর প্রস্ততি ম্যাচে একই ব্যবধানে জয় পেয়েছে জার্মানী। তারা ২-০ গোলে হারিয়েছে ইসরায়েলকে। দলের পক্ষে একটি করে গোল করেন মারিও গোমেজ (৪০মি:) ও আন্দ্রে স্কুরলে (৮২মি:)।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুন ০১, ২০১২
এমএইচ

সম্পাদনা: আহসান হাবিব সম্রাট, স্টাফ করেসপন্ডেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, তৃতীয় দিন (বিকাল ৪টা)

আইপিএল: কিংস ইলেভেন পাঞ্জাব-মুম্বাই ইন্ডিয়ান্স (বিকেল ৪.৩০টা)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-চেন্নাই সুপার কিংস (রাত ৮.৩০টা)

 

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান