৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১:১২ এএম BDST banglanew24
05 Jul 2012   08:52:07 PM   Thursday BdST
E-mail this

শবে বরাত : চট্টগ্রামে নিরাপত্তা জোরদার


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: পবিত্র শবে বরাত উপলক্ষে চট্টগ্রাম নগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ ও র‌্যাব।

নগরীর বিভিন্ন মসজিদ ও মাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সন্দেহভাজনদের তল্লাশিও শুরু করেছে পুলিশ।

এছাড়া সন্ধ্যার পর নগরীতে টহল দিচ্ছে র‌্যাবের ১২টি টিম। বিভিন্ন বড় মসজিদে রাতে র‌্যাব সদস্যরা বিচ্ছিন্নভাবে সাদা পোশাকে নামাজ আদায় করবেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নগর পুলিশের উপ-কমিশনার (সদর) বনজ কুমার মজুমদার বাংলানিউজকে বলেন, ‘‘সাধারণত শবে বরাতে বিভিন্ন মাজারে নামাজ আদায়ের জন্য লোকজন বেশি যান। সেজন্য আমরা মাজারভিত্তিক নিরাপত্তা নেটওয়ার্ক গড়ে তুলেছি। নগরীর বিভিন্ন জোনের ডিসি, এসি, সব থানার ওসিদের রাতভর সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে।’’

র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্ণেল আনোয়ার লতিফ খান বাংলানিউজকে বলেন, ‘‘আমাদের পেট্রল টিম পুরো নগরীতে টহল দেবে। বড় বড় মসজিদের প্রবেশপথে যেখানে লোক সমাগম বেশি হয়, সেখানে র‌্যাবের সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া সাদা পোশাকে র‌্যাব সদস্যদের এসব মসজিদে নামাজ আদায়ের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণ পুলিশ এবং নগর গোয়েন্দা পুলিশ মিলিয়ে নগরীতে প্রায় চারশ’ অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর বাইরে বিভিন্ন থানার নিয়মিত পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

এছাড়া র‌্যাবের গঠন করা ১২টি পেট্রল টিমে থাকছেন প্রায় একশ’ র‌্যাব সদস্য। ২৫ জন র‌্যাব সদস্যকে জোনে সার্বক্ষণিক প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
আরডিজি/সম্পাদনা: অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান