৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৮:৪৮ এএম BDST banglanew24
02 Oct 2012   03:20:52 PM   Tuesday BdST
E-mail this

বাংলানিউজকে মির্জা আব্বাস

খোকার সঙ্গে আমার বিরোধ মিডিয়ার সৃষ্টি


এম.আব্দুল্লাহ আল মামুন খান, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
খোকার সঙ্গে আমার বিরোধ মিডিয়ার সৃষ্টি বাংলানিউজকে মির্জা আব্বাস

ময়মনসিংহ: বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকার সঙ্গে তার বিরোধ মিডিয়া সৃষ্টি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার রাতে বাংলানিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।  

মির্জা আব্বাস বলেন, “সাদেক হোসেন খোকা’র সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তার সঙ্গে আমার সম্পর্ক ভালো। মিডিয়া তাদের স্বার্থে খোকার সঙ্গে আমার বিরোধ সৃষ্টি করে।’

সাবেক এই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জোর দিয়ে বলেন, “বিএনপি একটি বৃহৎ দল। এ দলে মতবিরোধ থাকতে পারে। খোকা আর আমার মাঝে কোনোদিন মারামারি হয়নি।”

তিনি বলেন, “দলে যেমন তার অবদান আছে, আমারও তেমনি অবদান আছে। মুখরোচক করার জন্যই কিছু লোক খোকার সঙ্গে আমার দ্বন্দ্বের বিষয়টি ফোকাস করে।”

মঙ্গলবার ১৮ দলীয় জোটের উদ্যোগে নেত্রকোণায় গণমিছিলে যোগ দেওয়ার উদ্দেশ্যে সোমবার রাতেই ময়মনসিংহে আসেন মির্জা আব্বাস।

ময়মনসিংহ সার্কিট হাউজে অবস্থান নেওয়া বিএনপির এই প্রভাবশালী নেতা রাত সোয়া ১১ টার দিকে দেশের জনপ্রিয় অনলাইন ডেইলি বাংলানিউজের মুখোমুখি হন।

সাক্ষাৎকারে খোকা প্রসঙ্গ ছাড়াও তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গ ও জিয়া পরিবারের বিরুদ্ধে মামলাসহ সমসাময়িক রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে বেশ খোলামেলা কথা বলেন আব্বাস।

এ সময় বিএনপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তালুকদার ছিলেন আব্বাসের পাশে।  

নেত্রকোণায় আসন্ন সমাবেশে সরকার পক্ষের বাধা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা গণ্ডগোল করার জন্য নেত্রকোণায় যাচ্ছি না। খালেদা জিয়ার মেসেজ পৌছে দিতেই নেত্রকোণা যাচ্ছি।’

তিনি বলেন, “সরকারের অনুমতি নিয়েই নেত্রকোণায় মিটিং আয়োজন করা হয়েছে। ১৮ দলের নেতারা আমার সঙ্গে এসেছেন। আমাদের বাধা না দিয়ে সরকারের বলা উচিত- আপনারা মিটিং করতে পারবেন না।”

জিয়া পরিবারের বিরুদ্ধে সরকার পক্ষের দায়ের করা মামলা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “জিয়া পরিবারকে ধ্বংস করতে সরকার এসব মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে। যাতে জাতীয়তাবাদী শক্তি বলে কিছু না থাকে।”

তিনি বলেন, “ওয়ান ইলেভেনের সময়েও বিএনপিকে ধ্বংস করার চেষ্টা হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে।”

“জিয়াউর রহমান বাংলাদেশের সবাইকে, এমনকি শেখ হাসিনাকেও ‘বাংলাদেশি’ বানিয়ে গেছেন” দাবি করে তিনি বলেন, “সুতরাং জিয়া পরিবারকে ধ্বংস করা সম্ভব নয়।”

বিএনপি’র জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগ আছে কি না এ প্রশ্নের উত্তরে মির্জা আব্বাস বলেন, “আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। তিনি আমাদের সবার খোঁজ রাখেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। এ কারণে আমরা কেউ তাকে বিরক্ত করি না।”

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “আওয়ামী লীগের উপর সারা দেশের রাজনৈতিক অবস্থা নির্ভর করে না। ওই দলটির একগুঁয়েমির জন্য বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা অবরুদ্ধ হতে পারে না।”

“দশম জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে” বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা আব্বাস।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান