ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে মেরামত কাজ শুরু হচ্ছে রোববার।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান এদিন সকাল ৯টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে মেরামত কাজের উদ্বোধন করবেন। রানওয়ে মেরামত ও শক্তি বৃদ্ধির জন্য এসফল্ট কংক্রিট আস্তরণ কাজ করা হবে।
রানওয়ে মেরামত কাজের ব্যয় ধরা হয়েছে ১৪৩ কোটি টাকা। এই মেরামত কাজটি পেয়েছে আবদুল মোমেন লিমিটেড। গত ২০ মার্চ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রী সভা কমিটি এ মেরামত কাজ অনুমোদন করে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ২৮, ২০১২
আইএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর