৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১০:১২ পিএম BDST banglanew24
10 Jul 2012   11:07:59 AM   Tuesday BdST
E-mail this

মুনাফিকের চিহ্ন, শাস্তি


ইসলাম ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মুনাফিকের চিহ্ন, শাস্তি

আমাদের অনেকের মধ্যেই কথা দিয়ে কথা না রাখার প্রবণতা রয়েছে। আবার অনেকে তুচ্ছ ব্যাপারে বা ঠাট্টা করে চোখেমুখে মিথ্যা কথা বলি।

কারো জিম্মায় কিছু আমানত রাখলে, তার খেয়ানত তো অনেকে হরহামেশাই করে থাকি।

অনেক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘‘বিশ্বাস করে বন্ধুর কাছে টাকা দিয়েছিলাম আমার জন্য জমি কিনতে। কিন্তু পরে জানতে পারি বন্ধু জমি ঠিকই কিনেছেন, কিন্তু আমার নামে না, তার নিজের নামে। মানে আমার জমি-টাকা দুইই গায়েব।’’

আর কারো সাথে ঝগড়া হলে তো কথাই নেই, তাকে যা ইচ্ছা তাই বলে গালিগালাজ করি। এ কাজটি শুধু অশিক্ষিত ব্যক্তিরাই করেন এমন নয় বরং তথাকথিত শিক্ষিত সমাজের সম্মানিত ব্যক্তিরা এ ব্যাপারে কয়েকধাপ এগিয়ে রয়েছেন।  

উল্লিখিত স্বভাবগুলোকে আমরা তেমন কোনো বড় গুনাহের কাজ বলে মনে করিনা। এগুলো যেন কোনো ব্যাপারই না।

অথচ হাদিসে রয়েছে,

‘‘আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত। আল্লাহর রাসুল (সা.) বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি-
১. যখন কথা বলে, মিথ্যা বলে
২. যখন অঙ্গীকার করে, তা ভঙ্গ করে এবং
৩. আমানতের খেয়ানত করে।’’  (বুখারী-২৬৮২, মুসলিম ১/২৫)

আরেক বর্ণনায় এসেছে, ‘‘আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত। নবী করিম (সা.) বলেছেন, চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়।

এগুলো হচ্ছে-
১. আমানতের খেয়ানত করে
২. কথা বললে মিথ্যা বলে
৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে
এবং ৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি করে।’’ (বুখারী-২২৫৯, মুসলিম ১/২৫)

আর মুনাফিকের শাস্তি সম্পর্কে পবিত্র কোরানে রয়েছে,

‘‘নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিকৃষ্ট স্তরে থাকবে এবং তাদের জন্য তুমি কখনও কোনো সাহায্যকারী পাবে না|’’ (সুরা নিসা, আয়াত: ১৪৫)

তবে মহান আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু, তাই আমাদের কারো মধ্যে যদি এ রকম কোনো স্বভাব থাকে তাহলে এখনই তা ত্যাগ করে তওবা করা উচিত।

এ ব্যাপারে আল্লাহ বলেছেন, ‘‘কিন্তু যারা তওবা করে, নিজেদের অতীত কৃতকর্মের সংশোধন করে ও আল্লাহর কাছে আশ্রয় নেয় এবং আল্লাহর জন্য ধর্মে বিশুদ্ধ হয়, তারা বিশ্বাসীদের সঙ্গে থাকবে। আল্লাহও শিগগিরই মুমিনদের মহাপুরস্কার দেবেন।’’ (সুরা নিসা, আয়াত: ১৪৬)

আমাদের উচিত কথা ও কাজে এক থাকা, আর এসব মুনাফিকি কাজ থেকে নিজেদের বিরত রাখা।

সম্পাদনা: শিমুল সুলতানা
মেইল: bn24.islam@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান