ঢাকা: বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতায় শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনী জয় পেয়েছে।
কাবাডি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বিজিবি একটি লোনাসহ ৩১-২২ পয়েন্টে হারায় বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে। অপর ম্যাচে সেনাবাহিনী দু’টি লোনাসহ ৩৪-২০ পয়েন্টে বাংলাদেশ জেলের বিপক্ষে জয় তুলে নেয়।
শনিবার লিগের শেষ ম্যাচে সেনাবাহিনী বিজিবির বিপক্ষে লড়বে।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
এএইচবি/এফএইচএম