৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ২:২৩ পিএম BDST banglanew24
09 Jun 2012   08:28:12 PM   Saturday BdST
E-mail this

সালমানের বিরুদ্ধে কালো টাকা সাদা করার অভিযোগ


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সালমানের বিরুদ্ধে কালো টাকা সাদা করার অভিযোগ

বলিউড সালমান খানের শনির দশা কাটছেই না। একটার পর একটা ঝুটঝামেলায় তিনি জড়িয়ে পড়ছেন। এবার সালমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন ভারতের সাবেক পুলিশ কর্মকর্তা ওয়াই পি সিং। তিনি অভিযোগ তুলেছেন, সালমান খান প্রচলিত বাজার দরের চেয়ে পাঁচগুণ বেশি দাম দেখিয়ে একটি অ্যাপার্টমেন্ট কেনার মাধ্যমে কালো টাকাকে সাদা করেছেন।

সালমান খান কিছুদিন আগে মুম্বাইয়ের বান্দ্রার বুলক কার্ট রোডে ১০৭৯.৯৫ বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট কিনেন। ওয়াই পি সিংয়ের অভিযোগ, প্রভাব খাটিয়ে প্রতারণার মাধ্যমে কাগজে কলমে অ্যাপার্টমেন্টের মূল্য সালমান দেখিয়েছেন ২০ কোটি রূপি। অথচ বাজার দর অনুযায়ী এর মূল্য বড় জোর মাত্র চার কোটি রূপি। তিনি প্রতি বর্গফুটের দাম দেখিয়েছেন ১.৮০ লাখ রূপি, যা হতেই পারে না। অনেক যাচাই করে ঐ এলাকা বিলাসবহুল বিভিন্ন  অ্যাপার্টমেন্ট থেকে তথ্য সংগ্রহ ওয়াই পি সিং জেনেছেন, প্রকৃত মূল্য খুব বেশি হলে ৩০ হাজার রূপি। কাগজপত্রে সালমানের এই পাঁচগুণ বেশি দাম দেখানোর কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক বিবৃতিতে ওয়াই পি সিং জানান, কাগজপত্রে সালমান দেখিয়েছেন বান্দ্রার এই ভবনের মাত্র ১০৭৯.৯৫ বর্গফুটের মালিকানা কিনেছেন। প্রকৃত পক্ষে  ১১তলায় কার পার্কি ও সুইমিংপুলসহ অন্তত ৮০০০ বর্গফুট জায়গা নিজের নামে কিনেছেন সালমান। এটি একধরনের প্রতারণা। তার ধারণা, সালমানের এই অসৎ কর্মকান্ডে মূল উদ্দেশ্য হলো আসলে কালো টাকা সাদা করা। এর প্রকৃত উদ্দেশ্য অনুসন্ধানের জন্য তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকষর্ণ করেছেন।


বাংলাদেশ সময় ২০১৫, জুন ০৯, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান