৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৬:২৪ এএম BDST banglanew24
30 Jun 2012   12:43:45 PM   Saturday BdST
E-mail this

চট্টগ্রামে পোশাককর্মীকে গণধর্ষণ, আটক ২


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বন্দর থানার নারকেলতলা এলাকার বেড়িবাঁধে শুক্রবার রাতে স্বামীকে বেঁধে রেখে পোশাক কারখানার একজন কর্মীকে গণধর্ষণ করেছে পাঁচজন যুবক।

এ ঘটনার পর পুলিশ রাতভর অভিযান চালিয়ে ধর্ষক দুই যুবককে আটক করেছে। তারা হলেন, আবু বক্কর ও এরশাদ। এ ঘটনার সঙ্গে জড়িত আরও তিন যুবককে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, গণধর্ষণের শিকার ওই তরুণী নগরীর সিইপিজেডের স্মার্ট জ্যাকেট লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করেন। স্বামীসহ ওই তরুণী সিইপিজেড সংলগ্ন ঝনক প্লাজার পেছনের কলোনিতে বসবাস করেন।

শুক্রবার সন্ধ্যায় ওই তরুণী তার স্বামীকে নিয়ে নারকেলতলা বেড়িবাঁধ এলাকায় বেড়াতে যান। সেখানে স্লুইচ গেইটের ধারে বসে তারা কথা বলছিলেন।

রাত সাড়ে ৯টার দিকে আকস্মিকভাবে চার-পাঁচজন বখাটে যুবক সেখানে এসে তার স্বামীকে বেঁধে ফেলে। পরে ওই যুবতীকে বেড়িবাঁধের একপাশে নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ফেলে রেখে যায়।

যুবতীর স্বামী রাতেই বাদী হয়ে নগরীর বন্দর থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ গিয়ে আবু বক্কর ও এরশাদকে আটক করে থানায় নিয়ে যান।

ওসি বাংলানিউজকে বলেন, ‘গণধর্ষণের ঘটনায় আমরা পাঁচজনের নাম পেয়েছি। দু’জনকে আটক করেছি। বাকিদের আটকের চেষ্টা চলছে।’

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুন ৩০, ২০১২
আরডিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান