৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ২:৫৯ এএম BDST banglanew24
01 Jul 2012   01:15:55 PM   Sunday BdST
E-mail this

ডিমিউচ্যুয়ালাইজেশনের ধারণাপত্র অর্থমন্ত্রণালয় ও এসইসিতে জমা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডিমিউচ্যুয়ালাইজেশনের ধারণাপত্র অর্থমন্ত্রণালয় ও এসইসিতে জমা

ঢাকা: ব্যবসা ও মালিকানা পৃথকীকরণের (ডিমিউচ্যুয়ালাইজেশন) ধারণাপত্র চূড়ান্ত করার পর তা খসড়া আইন প্রস্তাব আকারে রোববার বেলা ১২টার দিতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) এবং বিকেল সাড়ে ৩টার দিকে অর্থমন্ত্রণালয়ে জমা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

রোববার দুপুর ১২টার দিকে ডিএসইর সভাপতি রকিবুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল এসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেনের কাছে এবং বিকেল সাড়ে ৩টার দিকে অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব শফিকুর রহমান পাটওয়ারির কাছে এ খসড়া প্রস্তাব তুলে দেন।

ডিএসইর সভাপতি রকিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ডিএসইর পক্ষ থেকে ডিমিউচ্যুয়ালাইজেশনের আইনের খসড়া প্রস্তাব আকারে এসইসি ও অর্থমন্ত্রণালয়ের কাছে জমা দেওয়া হয়েছে।’

ডিএসই প্রতিনিধি দলে আরও ছিলেন, ডিএসইর সহ-সভাপতি মো. শাহজাহান, পরিচালক আহসানুল ইসলাম টিটু, খাজা গোলাম রসুল, মিনহাজ মান্নান ইমন ও ডিজিএম শফিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুলাই ০১,২০১২
এইচএমএম/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান