৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১২:১৩ পিএম BDST banglanew24
20 Dec 2012   03:42:19 PM   Thursday BdST
E-mail this

গুগলে ফ্রি অনলাইন মিউজিক স্টোর


সাব্বিন হাসান
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গুগলে ফ্রি অনলাইন মিউজিক স্টোর

অনলাইনে মিউজিক বিক্রির ব্যবসায় অ্যাপলই সেরা। এ সত্যটা এখন গুগল বুঝতে পেরেছে। এ ধারণা থেকেই অনলাইনে মিউজিক বিপণন ব্যবসায় আগ্রহী হয়েছে গুগল। ‘স্ক্যান অ্যান্ড ম্যাচ’ ফিচারে অনলাইনে নব্য ধারার সঙ্গীতসেবা নিয়ে আসছে গুগল। তাও আবার ফ্রি। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

এ মুহূর্তে এ সেবা দিতে অ্যাপল বার্ষিক ২৫ ডলার সেবাব্যয় নিচ্ছে। এ সেবার মাধ্যমে নিজের পছন্দের সব গানই গুগল মিউজিক স্টোরে সংরক্ষণ করা যাবে। ইচ্ছামতো যেকোনো ডিজিটাল ডিভাইস থেকে তা শোনা যাবে যেকোনো সময়। এতে আপলোডের ঝামেলামুক্ত হবেন সঙ্গীতপ্রেমীরা।

একই ধরনের সেবা অ্যাপল আইটিউনসের মাধ্যমে দিচ্ছে। এতে ২৫ হাজার গান সংরক্ষণে রাখা সম্ভব। এর বিপরীতে গুগল দিচ্ছে ২০ হাজার গান স্টোর করার ফ্রি সুবিধা। এ ছাড়াও রি-ডাইনলোডের বাড়তি সুবিধাও পাওয়া যাবে।

এদিকে অ্যামাজনও একই ধরনের সেবা দিচ্ছে ক্লাউড প্লেয়ারের মাধ্যমে। এ সেবার আওতায় ২৫ ডলার সেবাব্যয়ে আড়াই লাখ গান সংরক্ষণ করা সম্ভব। এর ফ্রি সংস্করণে আছে মাত্র ২৫০টি সংরক্ষন সুবিধা।

প্রসঙ্গত, ২০১১ সালের নভেম্বরে মিউজিক স্টোর সেবার কথার জানান দেয় গুগল। কিন্তু এ পর্যন্ত চমকে দেওয়ার মতো কোনো সেবাই ভোক্তাদের সামনে উপহার দিতে পারেনি গুগল। কিন্তু এবারে গুগল সত্যিই ঘুঁরে দাড়ানোর মতোই ইঙ্গিত দিচ্ছে। আর এ অনলাইন সঙ্গীত লড়াইটা জমতে যাচ্ছে গুগল আর অ্যাপলের মধ্যে।

এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের শতকরা ৬৪ ভাগ অনলাইন সঙ্গীত বিপণন নিয়ন্ত্রণে রেখেছে অ্যাপল। আর বাকি ১৬ ভাগ আছে অ্যামাজেনর হাতে। এক্ষেত্রে গুগলের দখল মাত্র ৫ ভাগ। বাজার গবেষণাপ্রতিষ্ঠান এনপিডি সূত্র এ তথ্য দিয়েছে।

এ ছাড়াও গুগল একেবারেই নামমাত্র মূল্যে সঙ্গীত বিক্রির মহপরিকল্পনা হাতে নিয়েছে। এটা অবশ্যই অ্যাপল আর অ্যামাজনের তুলনায় বাজার প্রতিযোগিতায় কম হবে। অর্থাৎ অনলাইনভিত্তিক এ সেবা পাওয়া যাবে একেবারেই কমমূল্যে।

তাই ২০১৩ সালের শুরুতেই অ্যাপল আর গুগল লড়াইটা জমজমাট হবে। আর তাতে সুফলটা যাবে সঙ্গীত ভোক্তাদের অনুকূলেই। তাই বলতেই হয় জয়তু গুগল। জয়তু অ্যাপল।

বাংলাদেশ সময় ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান