৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৬:০৭ এএম BDST banglanew24
13 Jun 2012   01:29:09 PM   Wednesday BdST
E-mail this

চাপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বন্দরে গার্ডদের কর্মবিরতি


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাপাইনবাবগঞ্জ: চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থলবন্দরে বুধবার সকাল থেকে কর্মবিরতি পালন করছে বন্দরের ইজারাদার প্রতিষ্ঠান পানামা পোর্টলিংক লিমিটেডের সিকিউরিটি গার্ডরা।

বুধবার সকাল ৮টার দিকে তুচ্ছ ঘটনায় এ প্রতিষ্ঠানে কর্মরত কবির হোসেন (৩০) নামে এক সিকিউরিটি গার্ডকে লোহার রড় দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন একই প্রতিষ্ঠানের প্রধান সিকিউরিটি গার্ড মফিজুল ইসলাম।

ঘটনার পর স্থানীয় লোকজন আহত কবিরকে উদ্ধার করে প্রথমে চাপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে ও মফিজুল ইসলামকে গ্রেফতারের দাবিতে কর্মবিরতি শুরু করেছে সোনা মসজিদ পানামা পোর্টলিংক লিমিটেডের সব সিকিউরিটি গার্ড।

ফলে গার্ড না থাকায় বন্দরে কোনো পণ্যবাহী ট্রাক ঢুকতে পারছে না। এতে সব ধরনের পণ্য লোড-আনলোড বন্ধ রয়েছে।   

এ ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দুপুর সোয়া ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মবিরতি চলছিল।
তবে খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শারজিল হাসান বিষয়টি মিমাংসার চেষ্টা করছেন।

এদিকে, দুপুর ১টায় এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ আব্দুস সালাম বাংলানিউজকে জানান, গার্ডকে পেটানোর ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলেই দোষীদের গ্রেফতার করা হবে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জুন ১৩, ২০১২

সম্পাদনা: প্রভাষ চৌধুরী/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান