ঢাকা : বিশিষ্ট অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের অন্যতম প্রতিষ্ঠাতা, দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান টিআইবি’র সাবেক চেয়ারপার্সন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
বুধবার এক শোকবার্তায় তিনি বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় গভর্নর বলেন, অধ্যাপক মোজাফফর জীবনের শেষ দিন পর্যন্ত অসামান্য মনীষায় রাজনৈতিক বিশ্লেষক এবং সমাজের জন্য নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন। মানবাধিকার, শিক্ষা, সমাজ পুনর্গঠনসহ দেশের জন্য তার অবদান চিরভাস্বর।
আতিউর বলেন, ‘আমার সুযোগ হয়েছিলো এই মনিষীর সঙ্গে কাজ করার। আমি ব্যক্তিগতভাবে একজন অভিভাবককে হারালাম। তার মৃত্যুতে আমাদের অপূরনীয় ক্ষতি হয়ে গেলো, যে শূন্যতা পূরণ হবার নয়।’
বাংলাদেশ সময় : ১৮০৩ ঘণ্টা, মে ২৩, ২০১২
এসএআর/
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর