৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৯:৩৬ পিএম BDST banglanew24
06 Jul 2012   06:25:23 PM   Friday BdST
E-mail this

ওয়েস্ট ইন্ডিজের বড় জয়


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ওয়েস্ট ইন্ডিজের বড় জয়

জ্যামাইকা: ক্রিস গেইল ও ডোয়াইন স্মিথের ঝড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম একদিনের ম্যাচে বড় জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টি আইনে ক্যারিবিয়রা ৫২ বল হাতে রেখেই সফরকারীদের বিপক্ষে ৯ উইকেটের জয় তুলে নেয়।

স্কোর- নিউজিল্যান্ড ইনিংস: ১৯০/৯
ওয়েস্ট ইন্ডিজ ইনিংস: ১৩৬/১ (২৪.২ ওভার)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।

কিংসটনের স্যাবিনা পার্কে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ক্যারিবিয়রা। আন্দ্রে রাসেলের মারাত্বক বোলিংয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় কিউইরা। ৭১ রানে পাঁচ উইকেটের পতনের পর ষষ্ঠ ও সপ্তম উইকেটে যথাক্রমে ওরাম ও অ্যান্ড্রু এলিসের সঙ্গে ৪৬ ও ৪৪ রানের জুটি গড়ে  দলকে সম্মানজনক অবস্থানে নেন বিজে ওয়াটলিং।

সর্বোচচ ৬০ রানের ইনিংসটি খেলেন ওয়াটলিং। এছাড়া ওরাম ৩২ ও কেন উইলিয়ামস ২৪ রান করেন।

৪৫ রানে চারটি উইকেট পান আন্দ্রে রাসেল। এছাড়া দুটি করে উইকেট নিয়েছে রবি রামপল ও সুনিল নারিন।

জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৮৮ রান তোলার পর বৃষ্টি এলে ওয়েস্ট ইন্ডিজের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৩৩ ওভারে ১৩৬। দ্বিতীয় উইকেটে ক্রিস গেইল ও ডুয়াইন স্মিথের ব্যাটিংয়ে ২৪.২ ওভারেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

চারটি চার ও ৫ ছক্কায় ৫৭ বলে ৬৩ রান করেন গেইল। স্মিথও কম যাননি। ৬টি চার ও তিন ছক্কায় ৭৭ বলে ৬৫ রান আসে স্মিথের ব্যাট থেকে।

এ জয়ে ৫ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুলাই ০৬, ২০১২

এএইচবি







বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান