গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট সংলগ্ন মাঠে সোমবার বিকেলে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত খেলায় দৌলতদিয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ড দল মুখোমুখি হয় ৮ নম্বর ওয়ার্ডের বিপক্ষে। ম্যাচে ৭ নম্বর ওয়ার্ড ৪-২ পয়েন্টে ৮নম্বর ওয়ার্ডকে হারিয়ে বিজয়ী হয়।
সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের আমজাদ হোসেন।
পুরস্কার হিসেবে একটি ষাঁড় গরু বিজয়ী দলের হাতে তুলে দেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জুন ২৫, ২০১২
এএইচবি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস